শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আখাউড়া স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০০টি বাক্সে করে পাঠানো এসব আনারস ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের। প্রতিটি বাক্সে ৫ থেকে ৬টি করে আনারস রয়েছে। প্রতিটির গড় ওজন ১ কেজির বেশি।

এ সময় ত্রিপুরা সরকারের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া, উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের উপদেষ্টা ড. রাজিব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মকর্তারা। পরে উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা আনারসের বাক্স ও প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় বলেন, ‌‘দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য কিউ জাতের আনারস পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর