সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে স্বস্তিকর : পরিবেশ উপদেষ্টা

ডেস্ক নিউজ :
আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর ‘রাজনীতিতে একটা স্বস্তিকর পরিস্থিতি এসেছে’ বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কারও কোনও মতামত থাকলে, সেটাও প্রধান উপদেষ্টাকে জানাতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে।’

নির্বাচন নিয়ে সরকারে সঙ্গে বিএনপির এক ধরনের টানাপোড়েন ছিল, এই বৈঠকের মাধ্যমে সেটির অবসান হয়েছে কিনা— এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। প্রক্রিয়াটা এমন— আপনি রাজনীতি বলেন, নির্বাচন বলেন, গণতন্ত্র বলেন, আর সংস্কারই বলেন; প্রত্যেক ক্ষেত্রেই সংলাপের মাধ্যমে এগোতে হবে। তাই সংলাপটা যে হচ্ছে, এটাকেই একটা সুসংবাদ মনে করি।’


এই বিভাগের আরো খবর