সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ

ডেস্ক নিউজ :
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করে এ অনুরোধ জানান নাহিদ।  সাক্ষাৎতের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহীন।

মুশফিক সালেহীন বলেন, ‘সাক্ষাতে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন—সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আন্দোলনের কারণে তিনি কিছুটা বিব্রত। স্বাধীনভাবে কাজ না করতে পারলে তিনি থাকতে চান না। তখন নাহিদ ইসলাম তাকে বুঝিয়ে বলেছেন এবং পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেন।’এ সময় প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন বলেও জানান তিনি।


এই বিভাগের আরো খবর