মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নির্বাচনের তারিখ সম্পর্কে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারের দেওয়া টাইমলাইন ডিসেম্বর থেকে জুনের বিষয়টি আমাদের সমর্থন রয়েছে বলে তাদের অবহিত করেছি। তবে সংস্কার ও জুলাই সনদ বাস্তববায় ছাড়া নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই না।

নাহিদ বলেন, তাদের জানিয়েছি, মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুনগত পরিবর্তনের জন্য কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। পরিবর্তন ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। মৌলিক সংস্কার ও রাষ্ট্রের গুনগত পরিবর্তন না করে নির্বাচন হলে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা, তা বিবেচনাধীন থাকবে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে কোনও কথা হয়নি। তবে দলটির বিচারের আগে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে আগের অবস্থানেই আছে জাতীয় নাগরিক পার্টি।নাহিদ বলেন, তারা আমাদের অর্থনৈতিক পলিসি জানতে চেয়েছেন। আমরা কী ধরনের বাণিজ্যিক পরিবেশ চাই, তা তাদের জানিয়েছি। ক্ষমতায় গেলে আমরা কী ধরনের ব্যবস্থা নিতে চাই, তা তুলে ধরেছি।

নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা ও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরেছি।মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে এ সাক্ষাতে নাহিদসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। অন্যরা হলেন— দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।


এই বিভাগের আরো খবর