সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের দশম গ্রেড অনুমোদন

নিউজ ডেস্ক
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণে অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। বুধবার (১০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অষ্টম সভার কার্যবিবরণী অনুযায়ী, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সভায় বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১তম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে বলে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।

সভায় সিদ্ধান্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১তম থেকে গ্রেড-১০ এ উন্নীত করার সুপারিশ করা হলো।


এই বিভাগের আরো খবর