সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগে বিভ্রান্তি নয়, পর্যায়ক্রমে যাবে নিয়োগপত্র

নিউজ ডেস্ক :
আপডেট : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও ভেরিফিকেশন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উত্তীর্ণ প্রার্থীদের পর্যায়ক্রমে দ্রুত নিয়োগপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বৈঠকে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তাই ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেলে পরবর্তী সময়ে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।

এ সময় শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হয়ে কাজ করার তাগিদ দেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।


এই বিভাগের আরো খবর