টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার মন্থর উইকেটে খেলতে হয়েছে সব দলকে। ভারত সব ম্যাচ জিতলেও ব্যাটারদের সমস্যায় পড়তে হয়েছে। এ বার সুপার ৮-এর ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। সেখানেও কি মন্থর উইকেট হবে? যদি সেটাই হয়, তার জন্য প্রস্তুত সূর্যকুমার যাদব। তিনি তিনটি রাস্তা বার করেছেন।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব। তিনি নিজেও সেখানকার পিচের সঙ্গে মানিয়ে নিতে চাইছেন। জানিয়ে দিয়েছেন তিনি যে কোনও জায়গায় খেলতে প্রস্তুত। সূর্য বলেন, “দু’বছর ধরে যদি কেউ এক নম্বর ব্যাটার থাকে তা হলে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি থাকা উচিত তার। পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলাতে হবে। আমি সেই চেষ্টাই করি।”