২০০২, ২০০৬ ও ২০১০ সালে পাঁচটি করে জয় পেয়েছেন ক্লোসা। ২০১৪ সালে শিরোপা জেতার মিশনে তিনি পেয়েছেন দুটি জয়। তাতে করে একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে চারটি পদক জিতেছেন: একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ।
১৬ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাও জার্মানির সাবেক তারকা। তার পরে আছেন ব্রাজিলিয়ান রোনালদো (১৫), পশ্চিম জার্মানির গার্ড মুলার (১৪), মেসি (১৩) ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপে (১২)। মেসি ও এমবাপে ক্লোসাকে পেছনে ফেলার চ্যালেঞ্জ নেবেন আগামী বিশ্বকাপে।







