বিধানসভা উপনির্বাচনে তাঁর দলকে ঢেলে ভোট দিয়েছে জনতা। জয় পাওয়ার পর নৈহাটি গিয়ে বাসিন্দাদের সুবিধার্থে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেন মমতা। পরে নৈহাটি ফেরিঘাটের নাম ‘বড়মা’-র নামে রাখার ঘোষণা করেন। পাশাপাশি, নৈহাটিতে পুলিশ ফাঁড়ি তৈরির কথাও জানান। এ ছাড়া, বড়মার মন্দিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট ঘাটটি সংস্কারের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।