মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

বর্ষসেরা টেস্ট ইনিংসে মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

গত বছর সাদা বলের ক্রিকেটে মলিন ছিলেন লিটন কুমার দাস। এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। কিন্তু সেই লিটনই লাল বলের ক্রিকেটে রঙ ছড়িয়েছেন বাইশ গজে। যার স্বীকৃতিও পেলেন এবার। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে লিটনের একটি সেঞ্চুরি।

২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ের জন্য ৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ক্রিকইনফো। যেখানে লিটনের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশভি জয়সাওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুক।


এই বিভাগের আরো খবর