বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব (রুটিন দায়িত্বে) ড. এ কে এম শাহাবুদ্দিন এবং সুইডেন সরকারের পক্ষে দেশটির হেড অব ডেভলপমেন্ট কর্পোরেশন ও চার্জ দ্যা অ্যাফিয়ার্স মারিয়া স্ট্রিডসম্যান চুক্তিটি সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সুইডেন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।