সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশে বন্ধুত্ব পেতে হাসিনাকে ফেরত দিতে হবে : সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীর উদ্যোগে বর্ণাঢ্য শোভ যাত্রা ও পথসভার আয়োজন করে। বুধবার বিকেলে নগরীর বাটার মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সাহেব বাজার জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। শোভাযাত্রা নেতৃত্ব দেন এবং সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর কৃষক দলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু।

সমাবেশ আহবায়ক শফিকুল আলম বলেন, যখন দেখি ভারত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, তখন বুঝতে পারি বাংলাদেশ সঠিক পথেই আছে। দেশ ঠিক পথে পরিচালিত হচ্ছে। ভারতকে উদ্দেশ্যে করে বক্তারা বলেন, ভারত যদি আমাদের বন্ধুত্ব পেতে চায়, তাহলে হাসিনার মতো শক্রুকে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।তিনি বলেন বাংলাদেশের মানুষ অধির অপেক্ষা করছে ওই স্বোরাচার শেখ হাসিনাকে বাংলাদেশের আদালতে বিচার করবে।


প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে রাজশাহী মহানগরীর সহ ৯টি উপজেলার কৃষকদলের নেতাকর্মীরা অংশ নেয়।


এই বিভাগের আরো খবর