তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ৬০ রানে হারাল ভারতের মহিলা দল। সহজ এই জয়ের ফলে সিরিজ় নিজের নামে করল তারা। এই ম্যাচেও ভারতের অধিনায়ক ছিলেন স্মৃতি মন্ধানা। ব্যাট করতে নেমে পাঁচটি নজির গড়েছেন তিনি। পাশাপাশি বিশ্বরেকর্ড করেছেন বাংলার মেয়ে রিচা ঘোষ।
১) দ্বিপাক্ষিক সিরিজ়ে সর্বাধিক রান— এই সিরিজ়ে ১৯৩ রান করেছেন মন্ধানা। দ্বিপাক্ষিক সিরিজ়ে কোনও ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সর্বাধিক রান করেছেন তিনি। ৬৪.৩৩ গড়ে রান করেছেন মন্ধানা। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯২ রান করেছিলেন মিতালি রাজ।
৩) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক অর্ধশতরান— এই বছর আটটি অর্ধশতরান করেছেন মন্ধানা যা সর্বাধিক। এর আগে ২০১৮ সালে সাতটি অর্ধশতরান করেছিলেন মিতালি রাজ।
৫) এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক চার— এই বছর ১০০টি চার মেরেছেন মন্ধানা, যা সর্বাধিক। গত বছর ৯৯টি চার মেরেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের হেইলি ম্যাথুজ়। তাঁকে ছাপিয়ে গিয়েছেন মন্ধানা।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ় ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। প্রথম থেকেই রান তোলার গতি তাদের কম ছিল। ফলে বোঝা যাচ্ছিল, লড়াইয়ে আর নেই তারা। শেষ পর্যন্ত ৬০ রানে হারতে হয় তাদের। ভারতের বোলারদের মধ্যে নজর কেড়েছেন রাধা যাদব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।