ঘটনাটি ঘটে সোমবার (১৮ মে) দিবাগত রাতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে। নিখোঁজ স্বপন ব্যাপারী ওই এলাকার সিদ্দিক ব্যাপারীর ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের আঁধারে ১৫-১৬ জনের একটি সশস্ত্র দল দুটি ট্রলারে করে চরাঞ্চলে প্রবেশ করে। এ সময় স্বপন তাঁদের দিকে টর্চলাইট ধরলে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে গেলে তিনিও গুলিবিদ্ধ হন। এর পর থেকে স্বপনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানিয়েছেন, স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারী বাদী হয়ে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে জখম ও অপহরণের অভিযোগে মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। আজকের পত্রিকা