বিএনপির আন্দোলন সংগ্রাম ছিলো জনগণের জন্য, সেই সংগ্রাম এখন ভালোবাসার প্রতীকে হয়ে মানুষের পাশে থেকে কাজ করতে হবে।
দলের ভাবমূর্তি নষ্ট না করে আসুন আমরা জনগণের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি। রবিবার বিকেলে মোহনপুরের ৪নং মৌগাছী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদকের আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গরীব, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন একথা বলেন।
এসময় ৩০০ জন গরীব, অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।এসময় মোহনপুরের ৪নং মৌগাছী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইউনুসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।