সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন

বিএনপির লক্ষ্য ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, লাখো নতুন কর্মসংস্থান সৃষ্টি

নিউজ ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা, যা লাখ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট- একটি অর্থনীতি গড়ে তোলা যেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী, গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।


এই বিভাগের আরো খবর