সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী: নজরুল ইসলাম খান

ডেস্ক নিউজ :
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

তিনি আরও বলেন, ‘অনেক দল অনেক কথাই বলবে। তাদের অতীত ইতিহাস দেখে তাদের বিশ্বাস করবেন। এ ক্ষেত্রে দেশের অধিকতর উন্নয়নের স্বার্থে সবার প্রথমে বিএনপিকে সবাই বেছে নিবে।’

সেমিনারে এক শিক্ষার্থীর পাটকল বিষয়ে প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি উৎপাদন ও উন্নয়নে বিশ্বাসী। কোনোকিছু বন্ধ করা বিএনপির রাজনীতি নয়। তাই সরকার গঠন করলে বন্ধ হয়ে যাওয়া ২৫টি পাটকল আবারও চালু করতে কাজ করবে বিএনপি। একই সঙ্গে শ্রমিকদের সকল বকেয়াও পরিশোধ করবে।’

সেমিনারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবুর রহমান, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর