রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে ট্রাইব্যুনালের বিচার অব্যাহত থাকবে: সালাহ উদ্দিন

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 বিএনপি ক্ষমতায় গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যা মামলা ও গুমের মামলার বিচার অব্যাহত থাকবে— এটা আমাদের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিলের পর মঙ্গলবার (৩ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘গুমের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই। ন্যায়বিচার চাই।’এসময় বিএনপির আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন— ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ।

এর আগে নিজের গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্য আসামিরা হলেন– সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও ডিবির সাবেক ডিসি মনিরুল ইসলাম।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায় না বিএনপি: সালাহ উদ্দিন আহমেদ


এই বিভাগের আরো খবর