মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিএনপি নেতার সঙ্গে সারজিস আলমের বাগবিতণ্ডা

ডেস্ক নিউজ
আপডেট : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে মতিয়ার রহমান নামে এক বিএনপি নেতার বাগবিতণ্ডা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সারজিস আলমের বৈঠককে কেন্দ্র করে এ বাগবিতণ্ডা হয়।স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী উপজেলার কর্মকর্তাদের নিয়ে ইউএনওর সম্মেলন কক্ষে বৈঠক করেন সারজিস আলম। বৈঠক শেষে বেরিয়ে এলে উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সদস্য মতিউর রহমান বৈঠকের কারণ জিজ্ঞাসা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ উভয় দলের নেতাকর্মী-সমর্থকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এ দৃশ্য দেখেন। এ দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে ভাইরাল হয়।

এ ব্যাপারে বিএনপি নেতা মতিয়ার রহমান বলেন, তিনি একটি পার্টির মুখ্য সংগঠক। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করতে পারেন না। আমি তাৎক্ষণিক আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসককে বিষয়টি জানানোর চেষ্টা করেছি। অন্য কিছু নয়। এ বিষয়ে জানতে আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরিয়ার নজিরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।


এই বিভাগের আরো খবর