মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বিএনপি নেতা নাদিম মোস্তফার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক এমপি এডভকেট নাদিম মোস্তফা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। আজ দুপুর ১২টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এডভকেট নাদিম মোস্তফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় বিএনপির বিশেষ সম্পাদক এবং রাজশাহী জেলা ছাত্র দলের সভাপতিও ছিলেন।


দলীয় সুত্রে জানা যায়, এডভকেট নাদিম মোস্তফা দীর্ঘ দিন ধরে হার্ট, কিডনী, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার সকালের দিকে ঢাকার গুলশানের বাসায় তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে যান।

ঢাকায় মরহুমের নামাজে জানাজার পর মরদেহ রাজশাহীতে নেয়া হবে। রাজশাহীতে তার দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।
এদিকে বিএনপি নেতা এডভকেট নাদিম মোস্তফার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সাবেক মেয়র, সাবেক এমপি মিজানুর রহমান মিনু। এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি


এই বিভাগের আরো খবর