সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিএমডিএ‘র মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। আর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। সোমবার (১৬ ডিসেম্বর) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় রাজশাহী বরেন্দ্র ভবনে, সকল জোন ও রিজিয়ন অফিসে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও রাজশাহী নগরীর কোর্ট এলাকায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সকালে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

এদিকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জামে মসজিদে দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম আসাদুজ্জামান এর উপস্থিতিতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিঃ প্রধান প্রকৌশলী  জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  শরীফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী মো মোস্তাফিজুর রহমান ও রাজ(২০৮৮) সিবিএ সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি, মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএমডিএ প্রধান কার্যালয়সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কার্যালয়ে আলোকসজ্জা সাজানো হয়।


এই বিভাগের আরো খবর