বিনা অনুমতিতেই সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফেরিঘাট থেকে হেঁটেই মঞ্চে পৌঁছলেন বিজেপি নেতা। মঞ্চে ওঠার আগেই শুভেন্দু টিভি ৯ বাংলাকে বললেন, তিনি সন্দেশখালির কুটুম তাই তাঁকে এভাবে স্বাগত জানানো হচ্ছে। আর তৃণমূলের যে সকল নেতারা এসেছিলেন তাঁরা বেনিফিসিয়ারি।