উপদেষ্টা বলেন, পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিশনের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।তিনি জানান, বিজিবির সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে সভাপতি করে এ কমিশন গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন সামরিক বাহিনীর দুইজন, সিভিল সার্ভিসের একজন ও পুলিশের একজন কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক।