রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

বিপিএল মাতিয়ে পাকিস্তানের স্কোয়াডে আকিফ

স্পোর্টস ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় আকিফের। কায়েদ ই আজম ট্রফিতে বেলুচিস্তানের হয়ে খেলেছেন। একই বছর ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেও খেলেন তিনি।পিএসএলে আকিফের পথচলা শুরু ২০২০ সালে। ইসলামাবাদ ইউনাইটেডে প্রথমে খেলেন। তারপর দল পাল্টে লাহোর কালান্দার্স ও করাচি কিংসেও খেলেছেন। ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে পাকিস্তান শাহিন্সের প্রতিনিধিত্ব করেন এই বাঁহাতি পেসার। লিস্ট ‘এ’ ম্যাচে ৩০ ইনিংসে বল করে ৩৩ উইকেটও পুরেছেন আকিফ।

সম্প্রতি হারিস নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে চোট পান। নির্বাচকদের আশা, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।


এই বিভাগের আরো খবর