সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধা দল ও মহানগর বিএনপির আহবায়ক কমিটি। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় নগরীর নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে মুক্তিযোদ্ধা দলের কর্মসূচির উদ্বোধর করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র সাবেক এমপি মিজানুর রহমান মিনু।এসময় উপস্থিত ছিলেন মুক্তযোদ্ধা দল রাজশাহী মহানগরীর আহবায়ক নজরুল ইসলাম খোকা্।

এদিকে একই সময়ে মহানগর বিএনপির উদ্যোগে নগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন আহবায়ক এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশীদ মামুন।যুগ্ম আহবায়ক বজলুল হক মন্টু, মো: আলাউদ্দিন। মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন । উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


উদ্বোধনী অনুষ্ঠানের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলি এবং ধারলো অস্ত্রের আঘাতে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দেয়া ও মোনাজাত করা হয়।


এই বিভাগের আরো খবর