তিনি বলেন, পোশাকে, সাদা পোশাক, ক্রাইসিস রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। আর্মড পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।এদিকে আর্মড পুলিশের পাশাপাশি সিভিল এভিয়েশনের নিজস্ব সিকিউরিটি, অ্যাভসেক, বিমান বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও দায়িত্বপালন করতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের।
সরেজমিন দেখা যায়, বিমানবন্দরের প্রবেশের গোলচত্বর ও বেবিচক সদর দফতর গেটের দুই পাশেই বিপুল সংখ্যক পুলিশের অবস্থান। এই দুই গেট দিয়ে যারাই যাচ্ছেন তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার এ্যাম্বুলেন্সটি সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। অবতরণ করার পর তার গাড়ি বহর বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে বের হয়ে তার বাসভবন গুলশানে যাবে।








