শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের। প্রথমে ব্যাট করে মাত্র ১২৫ রান করে শ্রীলঙ্কা। মুস্তাফিজুরদের দাপটে বেশি রান করতে পারেনি তারা। বাংলাদেশ সেই রান তুলতে নেয় ১৯ ওভার। হাতে ছিল ২ উইকেট।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে ১২৫ রান। ওপেনার পাথুম নিশঙ্ক করেন ৪৭ রান। ধনঞ্জয় ডি সিলভা করেন ২১ রান। বাকি ব্যাটারেরা তেমন রান পাননি। তিনটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। ২ উইকেট নেন তাসকিন আহমেদ। একটি উইকেট তানজিম হাসান শাকিবের।
১২৬ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নামলেও ১৯ ওভার পর্যন্ত খেলতে হল বাংলাদেশকে। একের পর এক উইকেট হারায় তারা। শাকিব ১৪ বলে ৮ রান করেন। মাহমুদুল্লা শেষ পর্যন্ত টিকে থাকেন। তিনিই ম্যাচ জেতালেন। তবে শেষ দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। হারের আশঙ্কাও তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে বাংলাদেশ।