সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

বিশ্বকাপে আজ কানাডায় পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়

নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের কানাডা অংশের উদ্বোধনী অনুষ্ঠানে আজ পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব। ১২ জুন কানাডার স্থানীয় সময় দুপুরের পর বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন তিনি। সম্প্রতি গণমাধ্যমে সঞ্জয় নিজেই এই কথা জানান। 

এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন বিশ্বখ্যাত তারকা মাইকেল বুবল ও অ্যালানিস মরিসেট। এ ছাড়া পারফর্মারদের তালিকায় আরও রয়েছেন অ্যালিসিয়া কারা, জেসি রেয়েজ, উইলিয়াম প্রিন্স ও ইলিয়েনা।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ আসর উপলক্ষে সঞ্জয় ‘সির সির’ গানে ডিজে হিসেবে পারফর্ম করেছেন, যা ইতোমধ্যে শ্রোতামহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এর আগে সঞ্জয়ের সংগীত প্রযোজনায় কাজ করেছেন বাংলাদেশের একাধিক জনপ্রিয় সংগীতশিল্পী, যাদের মধ্যে হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের মতো তারকারা।


এই বিভাগের আরো খবর