উইকেটরক্ষক হিসাবে ভারতীয় দলে আবার ফিরে এসেছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর থেকে প্রায় ১৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। আইপিএলে ভাল খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেন পন্থ। আর সেই প্রতিযোগিতায় চারটি ম্যাচ পরেই রেকর্ড গড়ে ফেললেন তিনি।