বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে ক্রীড়া উপদেষ্টা জানান, ‘আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা আমাদের দেশেই খেলতে চাই। এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
‘তো সেখানে আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক পুরা বাংলাদেশের সমস্ত ক্রিকেটারদেরকে অপমানজনক যে মন্তব্য করেছেন, অপমানজনক যে মন্তব্য করেছেন আমি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা।’-যোগ করেন তিনি।
সবশেষে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য আসায় হতাশা প্রকাশ আসিফ নজরুলের, ‘এরকম একটা সময়ে একটা দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা… এটা কীভাবে একজন মানে… এটা কীভাবে সম্ভব হলো আমি বুঝতে পারছি না আর কি। খুব দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, এটা ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ব্যাপার তারা ব্যবস্থা নিবে।’