২০১৬ সালে বিসিসিআই একটি নিয়ম চালু করে। যোগ্যতা থাকলেও একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না খেলোয়াড়রা। এই নিয়মের জেরে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হয়নি ওয়াশিংটন সুন্দরের। এই নিয়মের আগে সরফরাজ খান, সন্দীপ শর্মা, বিজয় জোল ও অন্যরা একাধিক বিশ্বকাপে খেলেছিলেন। সূর্যবংশী ২০২৬ বিশ্বকাপে খেলেছিলেন। ফাইনালে অনবদ্য এক ইনিংস খেলে ইংল্যান্ডকে হারিয়ে ভারতকে শিরোপা এনে দেন তিনি।
কিন্তু আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ নেই সূর্যবংশীর। এ কারণে তাকে অনূর্ধ্ব-১৯ দলের পরিকল্পনায় রাখা হচ্ছে না বলেই তাকে বাদ দিয়েছে ভারত। রাজকোটে আগামী ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর হবে ৫০ ওভারের সিরিজ। তারপর একই ভেন্যুতে শুরু হবে চার দিনের ম্যাচের সিরিজ। শেষ ম্যাচ আহমেদাবাদে। ৫০ ওভারের দলকে নেতৃত্ব দেবেন উত্তরখণ্ড ব্যাটার লক্ষ রাইচাদাঁনি। এই ফরম্যাটে তার ডেপুটি হিসেবে থাকা যশবর্ধন চৌহান সাদা বলের সিরিজে অধিনায়কত্ব করবেন। ১৫ জনের ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও লম্বা ফরম্যাটে জায়গা হয়নি লেগ স্পিন অলরাউন্ডার আর্যবীর ও উইকেটকিপার ব্যাটার অন্বয়ের।







