সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

বৃষ্টিতে ভেসে গেলো নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ, সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪

দুই হারে সুপার এইটের পথটা জটিল করে ফেলেছিল শ্রীলঙ্কা। আশায় ছিল নেপালের বিপক্ষে জিতে ক্ষীণ সম্ভাবনাটুকু বাঁচিয়ে রাখতে। কিন্তু বৃষ্টি সেটাও হতে দিলো না। ফ্লোরিডার টানা বৃষ্টিতে টস ছাড়াই পরিত্যক্ত হয়েছে ম্যাচ। তাতে দুই দল এক পয়েন্ট ভাগাভাগি করায় টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে লঙ্কান দল। নেপালের সম্ভাবনাও তাতে ধাক্কা খেয়েছে। বিপরীতে এই ম্যাচ ভেসে যাওয়ায় সুবিধা হয়েছে দক্ষিণ আফ্রিকার। তারা গ্রুপ ‘ডি’ থেকে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সুপার এইট।

লঙ্কানদের তারপরেও সুপার এইটে যাওয়ার সুযোগ আছে! কিন্তু সেটা নির্ভর করছে নানা কষ্ট কল্পনার ওপর। যেমন- তাদের আশায় থাকতে হবে ১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচটা যেন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তার পর ডাচদের হারাতে হবে। দক্ষিণ আফ্রিকার কাছে নেপালকেও হারতে হবে বড় ব্যবধানে! তার পর নেপাল বাংলাদেশকে কম ব্যবধানে হারাতে পারলেই সুযোগ মিলবে তাদের!


এই বিভাগের আরো খবর