শনিবার (২ মে) বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সিবিশন (বিটিকেজি) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফোরচেইন ডিজিটাল টেকনোলজি কোং লিমিটেড যৌথভাবে চারদিনব্যাপী এ আয়োজন করে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) হলে একটি পূর্বানুমানযোগ্য ও স্থিতিশীল বাণিজ্য কাঠামো তৈরি হবে। একই সঙ্গে বর্তমান জিএসপি প্লাস ব্যবস্থার অনিশ্চয়তা কমবে।
বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের পরিচালক আখতার হোসেন আপুর্ব বলেন, বর্তমান সংকট সাময়িক নয়; এটি বৈশ্বিক অর্থনীতির একটি কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তিনি ‘জাস্ট ইন টাইম’ সরবরাহ মডেলের পরিবর্তে নতুন সরবরাহ ও মজুত ব্যবস্থাপনা কৌশল গ্রহণের পরামর্শ দেন।
গত ২৯ এপ্রিল শুরু হওয়া এই মেলায় প্রায় ২৮টি দেশের ৯০০-এর বেশি প্রদর্শক অংশ নেন। প্রায় ১ হাজার ২০০ স্টলে টেক্সটাইল ও পোশাক শিল্পের আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও বিভিন্ন সমাধান প্রদর্শিত হয়।
সমাপনী অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ। এসময় উপস্থিত ছিলেন ইনফোরচেইন সিইও স্পেন্সার লিনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।







