বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

বৈষম্য আধিপত্যবাদ আঞ্চিলিকতার নতুন মোড়কে ফিরে এসেছে : পদত্যাগকারী দুই সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাবির দুই যুগ্ম আহ্বায়ক মেহেদী সজিব ও যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার। শুক্রবার বেলা ১১ টায় রাবির পরিবহণ মার্কেটে সংবাদ সম্মেলনে এই দুই সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে এই দুই সমন্বয়ক দাবি করেন, বিভাজন ও আধিপত্য বিস্তারের রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। জনগণের আকাঙ্খা এবং জুলাই বিপ্লবের প্রেক্ষিতে কাঙ্খিত বৈষম্যহীন ও আধিপত্য বিহীন বাংলাদেশ এখনও বাস্তবায়ন করা যায়নি। ফলে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন স্টেইকহোল্ডারসহ সর্বক্ষেত্রে বিভাজন লক্ষ্যণীয়। এ বিভাজনকে সঠিকভাবে মূল্যায়ন না করে বৈষম্যহীন দেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না।
এসময় তারা জানান, জুলাই বিপ্লবের মূলে ছিল বৈষম্যের বিরুদ্ধেই আন্দোলন; কিন্তু বৈষম্য যদি নতুন মোড়কে আধিপত্যবাদ বা আঞ্চিলিকতার মোড়কে ফিরে আসে তবে তা হবে দু:খজনক। এর বিরুদ্ধে আবরও সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই দুই সমন্বয়ক। নতুনদের কাউকে দলের দায়িত্ব না নেয়ার পরামর্শ দিয়ে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাহিরে গিয়ে তাদের পক্ষে কোনো দল, গোষ্ঠী বা প্রেসার গ্রুপে নিজেদেরকে একীভূত করা যুক্তিযুক্ত হবে না।


এই বিভাগের আরো খবর