আফগানিস্তানের বিরুদ্ধে চার ওভার বল করে দিয়েছেন মাত্র ৭ রান। নিয়েছেন তিন উইকেট। যশপ্রীত বুমরাকে খেলা সময়ের সঙ্গে আরও কঠিন হয়ে যাচ্ছে। চোট সারিয়ে ফেরা বুমরা আগের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠছেন। এমন বোলারকে দলের বোলিং কোচ পরেশ মামব্রেও নাকি বেশি কিছু বলেন না। এমনটাই জানালেন অক্ষর পটেল।