অল্প পুঁজি নিয়েও বোলাররা ভালোই লড়াই করেছেন। নতুন বলে হাসান মাহমুদ দারুণ বোলিং করেছেন। ইনিংসের দ্বিতীয় অভারেই ব্রেকথ্রু এনে দিয়েছেন এই পেসার। এ ছাড়া রাকিবুল হাসানও ভালো বোলিং করেছেন। তাতে দলীয় ফিফটির আগেই ৩ উইকেট হারিয়েছিল পার্থ।
এর আগে ব্যাট করতে নেমে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা নাঈম শেখ আজও সেই বৃত্ত ভাঙতে পারেননি। এক বাউন্ডারিতে ৬ বলে ৫ রান করেছেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৯ রানের উদ্বোঢনী জুটি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জিশানও আজ ব্যর্থ। ১৩ বলে ৯ রান করেছেন।
মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার। তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে আফিফ হোসেন অপরাজিত ৪২ রান করলে একশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ।