বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রাবি তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের মো. শোভন, আইন বিভাগের ফাহিম আল মামুন বর্ণ, ‘অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস’ বিভাগের মেহেদী হাসান সনি। বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান।
জানা গেছে, ২০২০-২১ সেশনে ভর্তি পরীক্ষায় প্রক্সি জালিয়াতি করে ফাহিম আল মামুন বর্ণ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮২.৬০ স্কোর করে ৪৬তম মেধাস্থান অর্জন করেন এবং আইন বিভাগে ভর্তি হন। তিনি মহানগর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। একইভাবে ‘সি’ ইউনিটে ৭৯ দশমিক ৭০ নম্বর পেয়ে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগে ভর্তি হন শোভন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়ার ভাতিজা। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ দশমিক ৬৫ নম্বর পেয়ে ১৬তম মেধাস্থান অর্জন করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হন মেহেদী হাসান সনি।
প্রক্সিকাণ্ডের অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি এই তিন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগ সত্যতা পান। পরে তদন্ত কমিটির সুপারিশে তাদের ছাত্রত্ব বাতিল কওে রাবি সিন্ডিকেট।


এই বিভাগের আরো খবর