মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস

নিউজ ডেস্ক
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কেশব মহারাজের বল সপাটে বাউন্ডারি ছাড়া করতে চাইলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজে তখন ভারতের শেষ জুটি। কোনো ধরনের প্রতিরোধ না গড়ে মারমুখী সিরাজ। মিড অন থেকে প্রাণপণে বল ধরার জন্য সীমানার দিকে দৌড় দিলেন মার্কো জানসেন। উল্টো দিক থেকে বল হাতে নিয়ে মাটিতে পড়ে গেলেন, তবে হাতে থাকল বল। তার দিকে দৌড়ে এলেন সতীর্থ, টেম্বা বাভুমার যেন বিশ্বাসই হচ্ছিল না এমন ক্যাচ নেওয়া যায়! এই অবিশ্বাস্য ক্যাচে ভারতকে দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট করে ৪০৮ রানে গুয়াহাটি টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা। রানের হিসাবে এটাই ভারতের সবচেয়ে বড় হার।
ভারতকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকার ইতিহাস


এই বিভাগের আরো খবর