বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করার জন্য ভারত উঠেপড়ে লেগেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া, হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ পীড়া দিচ্ছে। তাই বাংলাদেশকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে, অবমাননা করতে চলছে অতিকথন আর অপপ্রচারের বিরতিহীন ধারাভাষ্য। তথাপিও যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশিরা মৃত্যুঞ্জয়ী সংকল্পে সকল চক্রান্তকে প্রতিহত করবে।’এদিন ভারতের আধিপত্যবাদ নিয়ে পোস্ট করেছে বৈষম্যবিরোধী আন্দোলন মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও। তিনি লিখেছেন, নেপালের হিন্দু জনগোষ্ঠী প্রায় ৮১ শতাংশ, তারাও ভারতবিরোধী। সমস্যাটা হলো ভারতের আগ্রাসনবাদী মনোভাব। তারা নিজেদের প্রভু ভাবে, কিন্তু তারা ভুলে যায়, এ দেশে তাদের দাসদের কোনও অস্তিত্ব মেনে নেয়নি, নেবেও না।’







