চ্যাম্পিয়ন্স ট্রফি কি পাকিস্তানেই হবে? না ভারতের আপত্তির পরে সে দেশ থেকে সরে যাবে প্রতিযোগিতা? এই প্রশ্নের জবাব এখনও মেলেনি। তার মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ পাকিস্তানের। প্রতিযোগিতা সরাতে অন্য দেশকে ভারত ঘুষ দিচ্ছে বলে অভিযোগ তাদের।
ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানে খেলতে যাবে না। অন্য কোনও দেশে প্রতিযোগিতা সরানোর আবেদন করেছে তারা। অন্তত পক্ষে হাইব্রিড মডেলে যাতে প্রতিযোগিতা হয় সেই আবেদনও করেছে ভারত। কিন্তু পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ বার কোনও ভাবেই তারা নিজেদের দেশ থেকে প্রতিযোগিতা সরাবে না। এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে আরও অভিযোগ তুলল পাকিস্তান। এখন দেখার এই বিষয়ে আইসিসি বা ভারত কিছু বলে কি না।