শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ভারতের কাছ থেকে আরও বেশি জ্বালানি চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

ইকবাল হাসান মাহমুদ বলেন, “আমার সঙ্গে এর আগে অনেক অ্যাম্বাসেডরের সঙ্গে মিটিং হয়েছে—সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডরের সঙ্গে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থের বিষয় আছে—সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।”

বিদ্যুতের ভুতুড়ে বিল প্রসঙ্গে তিনি বলেন, “যখন আমরা বলি—বিল নিয়ে আসতে তখন তো কেউ আসে না।  সেদিন একজন সাংবাদিক ফেসবুকে পোস্ট দিলেন তার বিল বেশি এসেছে। আমাদের লোক গিয়ে পরীক্ষা করে দেখেছে। তার বাসায় ২ টনের এসি ব্যবহার করেন। তার ব্লেন্ডার আছে, ফ্রিজ আছে। এত কিছু চালানোর পরও যদি ৭ হাজার টাকার বেশি বিদ্যুতের বিল হয়, আমার মনে হয় না পৃথিবীর কোথাও ৭ হাজার টাকা দিয়ে এত কিছু চালানো যায়।”

জুন থেকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলেও জানান মন্ত্রী।


এই বিভাগের আরো খবর