শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহুল গান্ধী

নিউজ ডেস্ক :
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে ককরোচ পার্টির বিক্ষোভ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।গতকাল মঙ্গলবার জন্তর মন্তর থেকে রাহুলকে আটক করা হয়। আজ মুক্তি পান তিনি। এরপর আজ এক সংবাদ সম্মেলনে রাহুল কথা বলেন। সেখানেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেন তিনি।

রাহুল বলেন, “শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। তাকে এই মুহূর্তে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত। তিনি এই পুরো ব্যবস্থাকে চালানোর জন্য একজন অক্ষম ব্যক্তি।”ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর ক্ষোভে ফুসে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। ককরোচ জনতা পার্টির ব্যানারে তারা আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরাও ধর্মেন্দ্রর পদত্যাগ চেয়ে আসছেন।


এই বিভাগের আরো খবর