ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদ আয়োজকদের আহ্বান জানিয়েছে, উৎসবে যোগ দেওয়া ব্যক্তিদের আধার কার্ড যেন পরীক্ষা করা হয়। এরসঙ্গে তাদের কপালে যেন তিলকও দেওয়া হয়।
বিশ্ব হিন্দু পরিষদের জয়েন্ট সেক্রেটারি শ্রীরাজ নাইর বলেছেন, তারা সিদ্ধান্ত নিয়েছেন গার্বা ও দান্দিয়া ইভেন্টে মুসলিমদের আসতে দেবেন না। তিনি বলেছেন, এই উৎসবের সঙ্গে মুসলিমদের কোনো সংশ্লিষ্টতা নেই। কারণ উৎসবটির মূল হলো হিন্দু দেবীদের পূজা করা।
বিশ্ব হিন্দু পরিষদের এ নেতা বলেছেন, তাদের এ সিদ্ধান্ত মুসলিমদের বিরুদ্ধে নয়। এটি মূলত হিন্দু ধর্মের ঐতিহ্য রক্ষার সিদ্ধান্ত। সূত্র: ইন্ডিয়া টুডে







