শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

‘ভিনিসিয়ুসকে বিক্রি করে দেওয়া উচিত’

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে আগ্রহী ইংলিশ ক্লাব আর্সেনাল—এমন গুঞ্জনের মধ্যেই তাকে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার কার্লোস গঞ্জালেস। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসকে দলে ধরে রাখার চেয়ে মোটা অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ে তাকে ছেড়ে দেওয়াই রিয়াল মাদ্রিদের জন্য সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে।

১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলা গঞ্জালেস বলেন, কিশোর বয়সে ক্লাবে যোগ দেওয়ার সময় ভিনিসিয়ুসের সবচেয়ে বড় সমর্থকদের একজন ছিলেন তিনি। ব্রাজিলিয়ান তারকার প্রতিভা ও সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। তবে সময়ের সঙ্গে মাঠে এবং মাঠের বাইরের আচরণে পরিবর্তন এসেছে বলেই মনে করেন এই সাবেক ফুটবলার।

গঞ্জালেসের মতে, গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় বদলি হতে অস্বীকৃতি জানিয়ে কোচ জাবি আলোনসোর সঙ্গে ভিনিসিয়ুসের তর্কে জড়িয়ে পড়ার ঘটনাই ছিল বড় একটি মোড়। সেই ঘটনার পর থেকেই সান্তিয়াগো বার্নাব্যুর একাংশের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। একই সঙ্গে প্রতিপক্ষ খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে বিতর্কে জড়ানোর ঘটনাও বেড়ে যায়।

এসব কারণেই গঞ্জালেসের মত, ভিনিসিয়ুসকে ট্রান্সফার করাই রিয়ালের জন্য সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে জাবি আলোনসোর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর তার ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক কোনো সমাধান তিনি দেখছেন না। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়ুসের জন্য ক্লাব ছাড়াই হতে পারে সবচেয়ে বাস্তবসম্মত পথ।


এই বিভাগের আরো খবর