শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ভিনিসিয়ুসের প্রেমিকার ‘হৃদয় ভেঙে গেছে’

স্পোর্টস ডেস্ক
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকা জনপ্রিয় ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপিকা ভার্জিনিয়া ফনসেকার হৃদয় ব্যথিত। ব্রাজিলে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তার ব্যক্তিগত দেহরক্ষী রজারিও কামিলো রামোস ও তার স্ত্রী পাউলা রেজিনা রদার্তে কামিলো। তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফনসেকা।

এই ঘটনার ঘণ্টাখানেক আগে ফনসেকা স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের একটি ইভেন্টে অংশ নেন। তারপরই ইনস্টাগ্রামে সস্ত্রীক দেহরক্ষীর মৃত্যুর খবর জানান। ওই বার্তায় ভিনিসিয়ুসের প্রেমিকা লিখেছেন, ‘আমার ব্যক্তিগত দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম এইমাত্র। আমি আগে কোনোকিছু পোস্ট করিনি কারণ আমরা আগে তার পরিবারের সব সদস্যের খবরটি জানার অপেক্ষায় ছিলাম। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কিছুই করতে পারিনি, আমার হৃদয় ভেঙে গেছে।’


এই বিভাগের আরো খবর