মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতি জেনে নিন

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

পুষ্টিগুণে ঠাসা মটরশুঁটির মৌসুম চলছে। মটরশুঁটি ভুনা যেমন খেতে অসাধারণ, তেমনি পোলাও কিংবা যেকোনো তরকারির স্বাদ বাড়াতেও এর জুড়ি নেই। সারা বছরই মটরশুঁটি খেতে চাইলে সংরক্ষণ করে ফেলুন মৌসুম শেষ হওয়ার আগেই। জেনে নিন কীভাবে করবেন সংরক্ষণ। 

১। মটরশুঁটি সেদ্ধ করে সংরক্ষণ করতে পারেন। এজন্য মটরশুঁটি ছিলে নিন আগে। একটি বড় প্যান ভর্তি পানি চুলায় বসান। ফুটে উঠলে ১ টেবিল চামচ চিনি মেশান পানিতে। চিনি দিলে মটরশুঁটির চামড়া কুচকে যাবে না। ফুটন্ত পানিতে মটরশুঁটি দিয়ে দিন। বলক আসা মাত্র নামিয়ে ফেলুন। ১ মিনিটের বেশি রাখবেন না চুলায়। চুলা থেকে নামিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে ঢেলে দিন মটরশুঁটি। এরপর পানি ঝরিয়ে একটি বড় ও ছড়ানো পাত্রে রাখুন। বাতাসে শুকিয়ে যাওয়ার পর জিপলক ব্যাগে অল্প অল্প করে রেখে দিন ডিপ ফ্রিজে। এতে প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করতে পারবেন। ব্যাগের ভেতর যেন বাতাস না থাকে সেদিকে লক্ষ করবেন।


এই বিভাগের আরো খবর