ড. ইফতিখারুল আলম মাসউদ জানান, ‘রাতে ড্রয়িংরুমেই বসে ছিলেন । হঠাৎ চার-পাঁচটি বিকট শব্দ শুনতে পান। বুঝতে পারেন বাড়ির দেয়াল লক্ষ্য করে ককটেল ছুড়ে মারা হয়। ’পুলিশ বলছে, বাড়ির দেয়ালে তিনটি বিস্ফোরিত ককটেলের চিহ্ন দেখা যাচ্ছে। চার থেকে পাঁচটি ককটেল ফোটানো হতে পারে। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, ‘রাতেই খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেয়ালে তিনটি ককটেল বিস্ফোরণের চিহ্ন দেখা গেছে। চার থেকে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হতে পারে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।’