রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

মব সন্ত্রাস ছেড়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াতের

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘সংস্কার ও গণহত্যার বিচারের পাশাপাশি জনর্দুভোগ লাঘবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এরপর অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময়ে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে ভোটের যথাযথ মূল্যায়ন করে জনগণের সরকার ও সংসদ গঠন করতে হবে।’

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোনও পরিবেশ নেই মন্তব্য করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতির জন্য একটি দল সরাসরি দায়ী। তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পরিবর্তে অপরাধীদের থানা থেকে ছিনিয়ে নেয়, থানা ভাঙচুর করে, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে চরম নৈরাজ্যের সৃষ্টি করছে।’কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ড. আব্দুল মান্নানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন– ড. হেলাল উদ্দিন, কবির আহমেদ, শামছুর রহমান প্রমুখ।


এই বিভাগের আরো খবর