কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শনিবার ফের একপ্রস্ত বৈঠক ডাকা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে শুরু হয় বৈঠক। কারণ, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের জন্মদিন উদ্যাপন। শনিবার ৫৮ বছরে পড়লেন কুণাল। তাঁর জন্মদিন পালন করতে কেক কিনে রেখেছিলেন মমতা। দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেক খাইয়ে দেন কুণাল। হয় গানও। তবে এ সবের পরেও বৈঠকে হল ছন্দপতন। সূত্রের খবর, বৈঠকে শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতানৈক্য দেখা দেয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।