সোমবার বার্তা সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে নিশীথ প্রামাণিক বলেন, “মমতা দিদি ক্ষমতার জন্য লোভী। আমি এ বিষয়ে যত বেশি ভাবি, ততই মর্মাহত হই। গত ১৫ বছরে তারা বাংলাকে দেউলিয়া করে দিয়েছেন। রাজ্যের মানুষ বলছেন, ‘দিদি, এখান থেকে চলে যান’, কিন্তু তারা ক্ষমতা ছাড়তে রাজি নন।”
উল্লেখ্য, নির্বাচনে হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন না বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন। সূত্র: ইন্ডিয়া টুডে







